সারাদেশ

বসুরহাটে ল্যাংগোবেসের নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু

বসুরহাটে ল্যাংগোবেসের নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু
📷 ছবি: সংগৃহীত
বসুরহাটে ল্যাংগোবেসের নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম ও আইইএলটিএস (IELTS) প্রস্তুতি এবং স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি সেন্টার ‘ল্যাংগোবেস’ (LangoBase)-এর নতুন শাখা।

স্থানীয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের আইইএলটিএস প্রস্তুতি, কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন এবং বিদেশে উচ্চশিক্ষার প্রক্রিয়াকে সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাখাটির উদ্বোধন করা হয়।

আজ ১২ই সেপ্টেম্বর বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ল্যাংগোবেস বসুরহাট শাখার চেয়ারম্যান ও নবারুণ একাডেমির প্রধান শিক্ষক মো. আবদুর রহিম। তিনি বলেন, স্থানীয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরিতে ল্যাংগোবেস বসুরহাট শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন ল্যাংগোবেস হেড অফিসের পরিচালক নুর মোহাম্মদ রাসেল ও প্রশিক্ষক মো. ওমর আবদুল্লাহ। তারা প্রতিষ্ঠানের শিক্ষার মান, আইইএলটিএস প্রস্তুতি এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন সহায়তামূলক সেবার বিষয় তুলে ধরেন।

এ সময় বক্তব্য দেন ল্যাংগোবেস বসুরহাট শাখার ব্যবস্থাপনা পরিচালক ও মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন রুবেল।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ল্যাংগোবেস কর্তৃপক্ষ জানায়, বসুরহাটে শাখা চালুর ফলে স্থানীয় শিক্ষার্থীদের আইইএলটিএস প্রস্তুতির জন্য দূরে যেতে হবে না। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় পরামর্শ, আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা নিজ এলাকাতেই পাওয়ার সুযোগ তৈরি হলো।

শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষার আগ্রহ বাড়ার প্রেক্ষাপটে বসুরহাটে এ ধরনের একটি শিক্ষা ও কনসালটেন্সি সেন্টারের কার্যক্রম স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।