বিনোদন

রাজধানীর বসুন্ধরা থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার
📷 ছবি: সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে একটি বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাতে জানা যায়, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রিধিকার। ভোরে তাঁর সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটির একপর্যায়ে রিধি আত্মহত্যার পথ বেছে নেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হচ্ছে। ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন নাটকে অভিনয় করেছেন রিধিকা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।