সোনারগাঁও ওয়ারেন্টভুক্ত ৪ আসামীসহ আটক ৬
স্টাফ রিপোর্টার
সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত চারজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়—সোনারগাঁয়ের কান্দাপাড়া এলাকার মো. সফিউল আলম (সৈকত), জোয়ারদী এলাকার আতিকুর রহমান পনির (৩২), ভাটিবন্দর এলাকার মো. ওমর ফারুক এবং উত্তর ষোলপাড়া এলাকার মোনতাজ উদ্দিন (৬০)কে।
এছাড়া নিয়মিত মামলায় যশোর জেলার ছিকরগাছা থানার নওদাপাড়া এলাকার মো. উজ্জল হোসাইন (৪৭) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের জাঙ্গাল এলাকার মো. সানাউল্লাহ (৩৮)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
সোনারগাঁও ওয়ারেন্টভুক্ত ৪ আসামীসহ আটক ৬
📷 ছবি: সংগৃহীত