সারাদেশ

সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান আটক ১০

সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান আটক ১০
📷 ছবি: সংগৃহীত
সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান আটক ১০

স্টাফ রিপোর্টার, সোনারগাঁও,নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি, বিয়ার ও বিলাতি মদসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রাতে পরিচালিত অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, ডাকাত দলের সদস্য, ওয়ারেন্টভুক্ত আসামি এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিদের আইনের আওতায় আনা হয়।

সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ০৩ ক্যান বিয়ার ও ০১ বোতল মদসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার মোঃ আক্তার হোসেনের ছেলে মোঃ ছাইদুল ইসলাম (২৩) এবং রূপগঞ্জ থানার ভুলতা এলাকার মোঃ রজ মিয়ার ছেলে মোঃ আশিক মিয়া (২৫)।

একই অভিযানে মাদকসেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সোনারগাঁওয়ের বুরুমদী এলাকার শফিকুল ইসলাম (৪৫), পশ্চিম দামোদরদী এলাকার তাজুল (৪২) এবং মনারবাগ এলাকার মোঃ ইলিয়াস (৩৮)।

এছাড়া ডাকাতির প্রস্তুতির মামলায় ২ জন গ্রেপ্তার হয়েছেন।

তারা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার (বর্তমানে সোনারগাঁওয়ের সোনাপুর এলাকার মোঃ মানিক মিয়া (৩১) এবং রংপুরের কোতয়ালী এলাকার বর্তমানে সোনাপুর এলাকার মোঃ আক্তার হোসেন (৩২)।

পুলিশের এই অভিযানে অন্যান্য মামলার আসামিদের মধ্যে লাধুরচর এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জহিরুল ইসলাম (৪২) এবং ওয়ারেন্টভুক্ত আসামি বাহাউদ্দিন রুমিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মোবাইল কোর্টের আওতায় পুরাতন বন্দর এলাকার মোঃ জাহিদ হাসান (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁঝ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সোনারগাঁও উপজেলাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত রাখতে থানা পুলিশের এই কঠোর জিরো-টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।