গোবিন্দগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক
আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার,
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ মোঃ শাহিন সরকার (৩৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), গাইবান্ধা জেলা কার্যালয়।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার একটি চৌকস দল ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছে থাকা ব্যাগ থেকে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ শাহিন সরকার (৩৯)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে মহাসড়ক ও মাদকপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
গোবিন্দগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক
📷 ছবি: সংগৃহীত