মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে চারজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
ঝিনাইদহের কালীগঞ্জেকালীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে কালীগঞ্জ পৌরসভার ফয়লা ও খয়েরতলা এলাকা থেকে ৩ জন এবং ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কাশিমা গ্রাম থেকে ১ জনসহ মোট ৪ জনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আটককৃতদের মধ্যে ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ১ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।