শোকের চাদরে ঢাকা এক বিষাদের দুপুর। পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেছেন বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। ৬৮ বছর বয়সে জীবনের দীর্ঘ লড়াই থামিয়ে পরপারে পাড়ি জমান তিনি। বাবাকে শেষ বিদায় জানাতে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে ছুটে গেছেন মেসি। আর অন্যদিকে, তার অনুপস্থিতিতে মাঠের খেলায় মায়ামির জার্সিতে সহযোদ্ধার প্রতি গভীর ভালোবাসার অনন্য এক নজির স্থাপন করেছেন রদ্রিগো দি পল। স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন এই ব্যবসায়ী এবং মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী। আর্জেন্টিনার জাতীয় দল এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, বাবার ব্যক্তিগত স্মরণসভায় অংশ নেবেন মেসি। খবরটি ছড়িয়ে পড়তেই বিশ্ব ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ বিশ্বের নামিদামি ক্লাবগুলো সমবেদনা জানায় শোকার্ত পরিবারের প্রতি। এএফপি’র তথ্য অনুযায়ী, ফোর্ট লডারডেল থেকে বিমান ধরে স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৪০ মিনিটে স্ত্রী আন্তোনেলা ও সন্তানদের নিয়ে কঠোর নিরাপত্তায় রোজারিওতে পৌঁছান মেসি। পেরেজ শহরের এক পারিবারিক কবরস্থানে একান্ত ব্যক্তিগত পরিসরে হোর্হে মেসিকে সমাহিত করার কথা রয়েছে। তার শেষ যাত্রার সঙ্গী হতে এই কঠিন সময়ে জন্মভূমিতেই অবস্থান করছেন এলএমটেন।
মেসির বাবা হারানোর এই গভীর বেদনার দিন লীগস কাপের ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি।
বাবার শেষ বিদায়ে রোজারিওতে মেসি
📷 ছবি: সংগৃহীত