সারাদেশ

শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত রামপুরে ছয় শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত রামপুরে ছয় শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া
📷 ছবি: সংগৃহীত
শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
রামপুরে ছয় শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া


মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ছয় শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহীদ আমান উল্যাহ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শহীদ আমান উল্যাহ ফারুকসহ ছয় শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করা হয়। পরে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আমান উল্যাহ স্মৃতি সংসদের প্রধান প্রতিষ্ঠাতা সাংবাদিক ফারুক আল ফয়সাল, মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপদেষ্টা অধ্যাপক আবদুল মমিন, চৌমুহনী কলেজের সাবেক জিএস হোসেন হায়দার সেলিম, কাজীরহাট নজরুল সাহিত্য মজলিসের সাধারণ সম্পাদক নুর নবী বাবুল, স্মৃতি সংসদের সভাপতি মহি উদ্দিন মহিম, শহীদ পরিবারের সদস্য সাইফুল্লাহ চৌধুরী ফয়সল, ইব্রাহিম খলিল উল্যাহ আফতাব, মোহাম্মদ ওবায়েদ উল্লাহ চৌধুরী আরিফ, চৌমুহনী পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ এনায়েত উল্যাহ চৌধুরী রানা, মোহাম্মদ এরশাদ উল্যাহ চৌধুরী রুমেল, সাংবাদিক ইউনিটির সভাপতি এম শরীফ ভূঞা, উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দিন, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলা উদ্দিন লিংকন এবং মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ ইবনে সাজিদ তামজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচিতে শহীদ আমান উল্যাহ ফারুক, শহীদ মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ মজুমদার, শহীদ আক্তারুজ্জামান লাতু, শহীদ ইসমাইল হোসেন, শহীদ কামাল পাশা বুলু ও শহীদ আবদুর রব বাবুর কবর জিয়ারত করা হয়।

উল্লেখ্য, শহীদ আমান উল্যাহ ফারুকের জন্মস্থান নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগরের ঐতিহ্যবাহী মিয়া বাড়ি। মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এই শহীদদের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।