সারাদেশ

নজরুল বর্ষ উপলক্ষে ফুলছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে ফুলছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
📷 ছবি: সংগৃহীত
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ।

উপজেলা প্রশাসন, ফুলছড়ি, গাইবান্ধার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, ফুলছড়ি, গাইবান্ধা।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও প্রতিযোগীদের অংশগ্রহণে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, জাতীয় কবির সৃষ্টিকর্ম ও মানবতাবাদী আদর্শ সম্পর্কে তরুণ প্রজন্মকে আরও বেশি আগ্রহী করে তুলতেই এ আয়োজন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগী ও স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আয়োজনে: উপজেলা প্রশাসন, ফুলছড়ি, গাইবান্ধা।