রংপুরে মাউশির ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
📷 ছবি: সংগৃহীত
রংপুরে মাউশির ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
রংপুর সংবাদদাতা:
রংপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রংপুরে আয়োজিত এ কর্মসূচিতে নিয়োগপ্রত্যাশীরা অংশ নেন। এ সময় তারা দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ নিয়োগ প্রক্রিয়ার ফলাফল দ্রুত প্রকাশ করে সংশ্লিষ্টদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়ায় অনেক চাকরিপ্রত্যাশী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বয়সসীমা ও চাকরির সুযোগ হারানোর আশঙ্কায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তারা আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় দ্রুত নিষ্পত্তি করে স্বচ্ছতার সঙ্গে ফলাফল প্রকাশ করা প্রয়োজন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
শান্তিপূর্ণ অবস্থান ও মানববন্ধন থেকে নিয়োগপ্রত্যাশীরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।