সারাদেশ

বাগমারার ২ বোন যেভাবে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এলেন...

বাগমারার ২ বোন যেভাবে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এলেন...

রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ রেন্টুর মেয়ে জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি। তাদের বাবা রেন্টু বর্তমানে কারাগারে বন্দী। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত সফরে রাজশাহী আসেন। কারাবন্দী বাবার মুক্তির আকুতি নিয়ে দুই বোন প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের জন্য তাঁর গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন দুই বোন।

প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের একটি কোস্টার বাস যখন শাহ মখদুম বিমানবন্দর থেকে মাদ্রাসা মাঠের দিকে যাচ্ছিল, তখন দুই বোনের হাতে ছিল বাবার মুক্তির আবেদনসংবলিত পোস্টার। নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা বাধা দিলেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তারা।

মেয়েদের আকুতি প্রধানমন্ত্রীর নজরে আসার পর কারাবন্দী নেতার পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরিবারটিকে আর্থিক সহায়তা ও আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন রিটন।

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার