সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি বড় আমগাছ বিক্রি করে দিলেন সাবেক প্রধান শিক্ষক খালেকুজ্জামান গং
আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ
পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের হাসনের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি বড় আম গাছ বিক্রি করে দিলেন ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খালেকুজ্জামান (আমিন) ও তার ভাই খাদেমুল ইসলাম বেতকাপা ইউনিয়নের মুরারীপুর গ্রামের গাছ ক্রেতা ব্যাপারী সিদ্দিক মিয়ার নিকট।
গাছ ক্রেতা ব্যাপারী সিদ্দিক আমগাছ দুটো কিনে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই গাছ কর্তন শুরু করেছেন।
উল্লেখ্যঃ বিগত ১৯৮৯ সালে ৮২০,৮২৩ ও ৮২৮ সাবেক দাগ নম্বারে তিন দাগে হাসনের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দলিল করে দিয়ে স্কুল প্রতিষ্ঠা করেন।
কিন্তু সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেকুজ্জামান অবসরে যাওয়ার আগে সাবেক দাগ নং ৮২৩ এ স্কুল ও বাউন্ডারি দেন,তবে ৮২৩ নং দাগের অংশ স্কুলের মধ্যে না নিয়ে সুকৌশলে তার আপন ভাই খাদেমুল ইসলামকে ব্যাবহার করতে দেন। আর ৮২০ নাং দাগের জমি আছে অন্যত্র।
আর এ সুযোগে অদ্য বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর ওই সাবেক প্রধান শিক্ষক খালেকুজ্জামান ও তার ভাই খাদেমুল ইসলাম উক্ত আম গাছ দুটি বিক্রি করে দেন।ক'জন সংবাদ কর্মী সরেজমিনে গেলে আমগাছ দুটি কর্তন করতে দেখতে পান। তবে সাবেক প্রধান শিক্ষক খালেকুজ্জামান জানান,আমগাছ দুটি তাদের নিজস্ব জায়গায় আছে বলে দাবী করেন।
ইতিপূর্বেও ওই প্রধান শিক্ষক প্রায় ২০টি ইউক্লিপটাস গাছ বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এব্যাপারে এবং জনস্বার্থে ওই গ্রামের মো. সানোয়ার হোসেন সহ এলাকার ১৪ জন স্বাক্ষরিত লিখিত অভিযোগ পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে ইতিমধ্যেই দাখিল করেছেন।
এলাকার সচেতন অভিজ্ঞ মহল এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা সহ জড়িত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি বড় আমগাছ বিক্রি করে দিলেন সাবেক প্রধান শিক্ষক খালেকুজ্জামান গং
📷 ছবি: সংগৃহীত