সারাদেশ

ঢাবির ডাকসু নির্বাচন ২০১৯: গোলাম রাব্বানীর এমফিল ভর্তি ও জিএস পদ বাতিল, বিজয়ী ঘোষণা রাশেদ খানকে

ঢাবির ডাকসু নির্বাচন ২০১৯: গোলাম রাব্বানীর এমফিল ভর্তি ও জিএস পদ বাতিল, বিজয়ী ঘোষণা রাশেদ খানকে
📷 ছবি: সংগৃহীত
ঢাবির ডাকসু নির্বাচন ২০১৯: গোলাম রাব্বানীর এমফিল ভর্তি ও জিএস পদ বাতিল, বিজয়ী ঘোষণা রাশেদ খানকে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০১৯কে ঘিরে নতুন সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী গোলাম রাব্বানীর এমফিল ভর্তি বাতিল হওয়ায় তার প্রার্থিতা ও পদও বাতিল করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী মোহাম্মদ রাশেদ খানকে ২০১৯ মেয়াদের জিএস পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি মোহাম্মদ রাশেদ খানের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আইন উপদেষ্টার মতামতের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০১৯-এর জিএস প্রার্থী গোলাম রাব্বানীর এমফিল ভর্তি বাতিল হওয়ায় তার সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থিতা ও পদ বাতিল করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তীতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে মোহাম্মদ রাশেদ খানকে উক্ত মেয়াদের জন্য (২০১৯) সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত ওই চিঠিতে রাশেদ খানকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০১৯-এ সাধারণ সম্পাদক (জিএস) পদে গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তার এমফিল ভর্তি বাতিলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার প্রার্থিতা ও পদ বাতিল করে সর্বোচ্চ ভোট পাওয়া পরবর্তী প্রার্থী মোহাম্মদ রাশেদ খানকে বিজয়ী ঘোষণা করেছে।