সেনবাগের কানকিরহাট নিজ দোকান থেকে ডেকোরেশন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নোয়াখালীর সেনবাগে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে হোরণ নামে এক ডেকোরেশন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কানকিরহাট দক্ষিণ বাজারে তাঁর দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হোরণ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের বাসিন্দা। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।