সারাদেশ

সোনাইমুড়ীতে পাঁচ বোতল বিদেশি মদসহ ডিবির হাতে গ্রেপ্তার ১

সোনাইমুড়ীতে পাঁচ বোতল বিদেশি মদসহ ডিবির হাতে গ্রেপ্তার ১

মোহাম্মদ উল্যা, বিশেষ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ , নোয়াখালী।

নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে পাঁচ বোতল বিদেশি মদসহ বিপ্লব কুমার সাহা ওরফে অলোক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলোকপাড়া কালীমন্দিরের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার বিপ্লব কুমার সাহা সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলোকপাড়া পোদ্দার বাড়ির বাসিন্দা। তিনি মৃত স্বপন কুমার সাহা ও উমা রাণী সাহার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বিপ্লব কুমার সাহাকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাইমুড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।