সারাদেশ

নওগাঁয় ১৬ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

নওগাঁয় ১৬ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
📷 ছবি: সংগৃহীত
নওগাঁয় ১৬ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: মাহফুজ আহমেদ

নওগাঁ সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৬ ব্যাটালিয়ন সদর দপ্তরে সীমান্ত ব্যাংক পিএলসির একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ মোহাম্মদ কামাল হোসেন, পিএসসি।

নতুন এই এটিএম বুথ স্থাপনের ফলে ১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি আশপাশের স্থানীয় বাসিন্দারাও সহজেই আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এতে নগদ অর্থ উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও দ্রুত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, নওগাঁ বিজিবির সদস্যবৃন্দ এবং সীমান্ত ব্যাংক পিএলসি রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. ওহেদুল বারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই এটিএম বুথের মাধ্যমে বিজিবি সদস্য ও স্থানীয় জনগণের আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে।