-এমপি আবুল কালাম আজাদ
এসকে এম মহসিন রেজা
উপজেলা প্রতিনিধি (খুলনা)
খুলনার কয়রায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খুলনা ৬ (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে কয়রা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, পল্লী বিদ্যুতের এজিএম মো. আসাদুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল আহাদ, আনসার-ভিডিপি কর্মকর্তা অনন্ত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন, কয়রা থানার উপপরিদর্শক তন্ময় কুমার, সাংবাদিক তরিকুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে কয়রায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে