prothomalo.com logo
Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
Eng
By using this site, you agree to our Privacy Policy.
OK
ছবি
ভিডিও
ছবি
রাজধানী
বৃষ্টি থামাতে পারে না তাঁদের
দোকান না খুললে সেদিনের ‘বাজারটাই বন্ধ হয়ে যায়’
ড্রিঞ্জা চাম্বুগং
ঢাকা
আপডেট: ১১ জুলাই ২০২৬, ২১: ৫৯
ফলো করুন
বৃষ্টির কারণে সারা দিনই বেচাবিক্রি প্রায় বন্ধ। তবু রোজগারের আশায় দোকান খুলছেন রানী বেগম। আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনে
বৃষ্টির কারণে সারা দিনই বেচাবিক্রি প্রায় বন্ধ। তবু রোজগারের আশায় দোকান খুলছেন রানী বেগম। আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনেছবি: প্রথম আলো
বেলা দেড়টা। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। ততক্ষণে রানী বেগমের রুটি সেঁকার চুলাটি প্রায় নিবু নিবু। আগুনের বদলে পাক খেয়ে উঠছে ধোঁয়া। ক্রেতা না থাকায় চুলায় আর তাঁর আগুন দেওয়ারও প্রয়োজন পড়ছে না। রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনে সড়কের পাশের ফুটপাতে ছোট্ট একটি দোকান রানী বেগমের। প্রতিদিন সেখানেই আটার রুটি বানিয়ে বিক্রি করেন। সঙ্গে থাকে ডাল, সবজি আর ডিমভাজি।
আজ শনিবার দুপুরে বৃষ্টির কারণে তাঁর দোকানে কোনো ক্রেতা দেখা গেল না। ক্রেতাদের বসার জন্য রাখা লোহার বেঞ্চটি ফাঁকাই পড়ে ছিল। মাথার ওপর টাঙানো ত্রিপলের ফুটো দিয়ে টুপটাপ করে বৃষ্টির পানি পড়ছিল। নিজের গায়ে পানি পড়া নিয়ে যেন তাঁর কোনো ভাবনাই নেই; বরং কষ্ট করে বানিয়ে রাখা রুটিগুলো ভিজে যাওয়ার আশঙ্কায় কাচের বাক্সটি পুরোনো একটি ব্যানার দিয়ে ঢেকে দিলেন তিনি। অপেক্ষা করতে থাকলেন বৃষ্টি থেমে যাওয়া ও ক্রেতা আসার।
Today rain all over country
📷 Photo: Collected